স্টাফ রিপোর্টার: দুবাইয়ে নিহত বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহমদ আলীর লাশ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরূল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিতিতে গ্রহণ করা হয়।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে বাহরাইনে এক জন, দুবাইয়ে এক জন ও সৌদি আরবে দুই জন নিহত হয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এ সংকট শুরু থেকেই ফ্লাইট বন্ধ রয়েছে। প্রথম থেকেই যাত্রীদের থাকার ব্যবস্থা করাসহ তাদের সংকট নিরসনে সমন্বয় করে কাজ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, আজকেও আমরা সৌদি আরবে নিহতদের পরিবারের সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে হতে তাদের পরিবারের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতা আশ্বাস দেয়া হয়েছে। নিহতদের লাশ পরিবারের নিকট পৌঁছে দেয়ার বিষয়েও কথা হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী কয়েকজন আহত বাংলাদেশিকে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে। এসময় মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের সংঘাতপূর্ণ স্থানগুলো এড়িয়ে চলার এবং একই সাথে সংশ্লিষ্ট দেশের আইন বিরোধী কোনো কনটেন্ট সোশ্যাল মিডিয়াতে না দেওয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কাছে তাঁর নাগরিকদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে নাগরিকদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা রয়েছে।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments