ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের ফ্লাট থেকে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুকবার ( ১৮ এপ্রিল ) বিকেলে টঙ্গীর পূর্ব থানার আরিচপুর রূপবানের টেক এলাকার সানোয়ার মিয়ার ৮তলা ভবনের তৃতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইলসাম বিষটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ে মালিহা (৬) ও আব্দুল্লাহ (৪)।
জানাযায়, মালিহা ও আব্দুল্লাহর বাবা আবদুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে টঙ্গীর পূর্ব থানার আরিচপুর রূপবানের টেক এলাকার সানোয়ার মিয়ার ৮তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরের পর বাতেন মিয়া বাসা থেকে স্থানীয় মার্কেটে যান। বিকেলে সাড়ে ৫টায় মুঠোফোনে খবর পান তার ছেলে-মেয়েকে কারা কুপিয়ে পালিয়েছে। অন্যদিকে মা সালেহা বেগম বলেছেন , তিনি দুপুরের পর নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে ও মেয়েকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিছে। এই দম্পতির তিন সন্তানের মধ্যে বড় মেয়ে নানার বাড়িতে ছিলেন।
এঘটনায় দুই শিশুর মা-বাবাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments