ফরিদপুর (পাবনা) প্রতিনিধঃ সোমবার ১১ নভেম্বর ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলখ।স্রৈ এক বিরাট র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ পৌর মুক্তমঞ্চে সমবেত হন। বিকাল ৫টায় পৌর মুক্তমঞ্চ হতে একটি বিরাট র্যালী উপজেলা বাজারের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষে পৌর মুক্তমঞ্চে এসে এক আলোচনা সভার আয়োজন করে। পৌর বিএনপি’র আহ্বায়ক মো: আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি মো: আব্দুল হাকিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোছা: সাবিহা শারমিন, শামসুদ্দিন আহমেদ বাচ্চু, অধ্যক্ষ আবু সাঈদ, সিনিয়র যুগ্ন আহ্বায় শামস উদ্দিন প্রামানিক, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মো: আব্দুল খালেক, প্রভাষক রঞ্জু বিশ^াস, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল হক সাবেরী, যুবদলের যুগ্ন আহ্বায়ক রানা সরকার, আব্দুল খালেক, আব্দুল আলীম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূর ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল মাহমুদ, পৌর যুবদলের আহ্বায়ক আলমাস, উপজেলা ওলামা দলের সভাপতি হেদায়েত উল্লাহ রানা, আহমেদ, মাসুদ রানা, হাসিনুর, নাইম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামস উদ্দিন আহমেদ বাচ্চু ও আমিনুল হক সাবেরী।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments