ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের জ্যষ্ঠ অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের ছড়া গ্রন্থ ‘বদ্যবাড়ির বদ্যবাবু’ প্রকাশিত হয়েছে। সম্প্রতি বটেশ্বর বর্ণন প্রকাশনী থেকে গ্রন্থটি প্রকাশ করা হয়। রোববার সকালে ছড়াকার নিজেই এ তথ্য জানিয়েছেন।
ছড়াকার বলেন, ‘বদ্যবাড়ির বদ্যবাবু’ গ্রন্থটি আমার ৫০টি ছড়া নিয়ে প্রকাশিত হয়েছে। ছড়াগুলোতে সমাজের নানান অসঙ্গতিও তুলে ধরার চেষ্টা করেছি। বদ্য চরিত্রটি সরল, বোকা এবং কিছুটা পেটুক। পাড়ার সব কাজেই সে নেতৃত্ব দেয়। নানা কাজে যুক্ত হলেও সে প্রায়ই ব্যর্থ হয়। তার ব্যর্থতা হাস্যরসের সৃষ্টি করে। তবে, গ্রন্থটির শেষে বদ্য চরিত্রটির পরিবর্তন ঘটে।
লেখক বইটি উৎসর্গ করেছেন ছড়াকার নাসের মাহমুদ, বিপুল বিশ্বাস, নির্বাণ ও নভোনীলকে। গ্রন্থটির মূল্য ধরা হয়েছে ১৫০টাকা।
ছড়াকার পরিচিতি : সরওয়ার মুর্শেদ ১৯৬৬ সালের ২২ জানুয়ারি কুষ্টিয়া জেলার কুমারখালির শালঘরমধুয়া গ্রামে জনĄগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর পাশ করেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক পদে কর্মরত আছেন।
প্রসঙ্গত, ছড়াকার এই গ্রন্থটির বেশ কয়েকটি ছড়া রচনাকালেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। সেসময়ই পাঠকপ্রিয়তা পায় বদ্যবাবুর ছড়াগুলো।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments