উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলায় উজিরপুর উপজেলার ধামুরা -সানুহার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বর্ণ ব্যবসায়ি সাদ্দাম বালি (২৬) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ১০টার এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সাদ্দাম বালি উপজেলার ধামুরা বন্দরে স্বর্ণের দোকানের কর্মচারী প্রতিদিনের মতো তিনি দোকানের কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সেনের হাটের পূর্ব পাসে এলাকায় পৌঁছালে রাস্তায় ওপরে রাখা বালির ড্রেজার পাইপ ওপর পিছলে পড়ে মাথায় আঘাত পান। আহত সাদ্দাম বালিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দাম বালি উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের সমেত বালির ছেলে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল আহসান জানান, লোক মুখে শুনেছি, কিন্তুু এখনো এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments