মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারের বিরুলিয়া ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৯ মার্চ ) সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের বাগ্মীবাড়ি এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোঃ মনিরুল হক। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও বাংলাদেশের সাফল্য কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, সাভার থানা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি,সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত )মোঃ আরিফ হোসেন, সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আবদুর রহমানসহ বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments