মোঃ মহশীন আলী, রংপুর অফিস: প্রতিবছরের মতো সারা দেশের ন্যায় ০১ আগষ্ট ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের উদ্দেগ্যে "বৃক্ষরোপণ অভিযান-২০২৪" পালিত হয়েছে। উক্ত বৃক্ষরোপণ অভিযানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গন এবং বনগাঁও আনসার ও ভিডিপি ক্লাব মাঠে বিভিন্ন রকমের ৪০টি ফলজ, ৪০টি বনজ ও ৪০টি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ সাহেরা খাতুন, উপজেলা প্রশিক্ষক মোঃ হারুন অর রশিদ। এছাড়াও উপজেলার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা-দলনেত্রীগণ এ সময় উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অভিযান পালন অনুষ্ঠানে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোছাঃ সাহেরা খাতুন বলেন, প্রতিবছরের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে বিভিন্ন রকমের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপনের মধ্য দিয়ে "বৃক্ষরোপণ অভিযান ২০২৪" পালন করছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আনসার ও ভিডিপি-র পক্ষ থেকে তিনি সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করার আহবান জানান।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments