কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ টিতে নৌকা, ২ টিতে হাতপাখা। এছাড়া ১ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে বেসরকারী ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ।
নির্বাচিতরা হলেন বালিয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের এবিএম হুমায়ুন কবির। ধানখালী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মো.টিনু মৃধা। চম্পাপুর ইউনিয়ন থেকে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.মাহবুব আলম। ডালবুগঞ্জ ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো.হেদায়েতউল্লাহ হাতপাখা প্রতীক। মিঠাগঞ্জ ইউনিয়ন থেকে হাতপাখা প্রতীক নিয়ে ইসসলামী আন্দোলন বাংলাদেশ মনেনানীত প্রার্থী মো.মেজবাহউদ্দিন খান নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, এ উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নে ৫৭ হাজার ৩শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান প্রতিদ্বন্ধীতা করেছেন। এছাড়া ১শ‘ ৪১ জন সাধারন সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ জানান, কোন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বেসকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রতিটা ইউনিয়নে বাড়তি নজরদারি রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments