ডেস্ক রিপোর্ট: ২৪ শে এপ্রিল রানা প্লাজা শ্রমিক হত্যা দিবস পর্যন্ত
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মাস ব্যাপী প্রচারণা কর্মসূচীর অংশ হিসেবে আজ ১ এপ্রিল শুক্রবার দুপুরে ঢাকার পল্টন
মোড় থেকে “রানা প্লাজা, তাজরিন -- নেভার এগেইন” র্যালী বের হয়। পল্টন মোড় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব, হাই কোর্ট, তোপখানা রোড হয়ে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে র্যালী শেষ হয়।
র্যালী থেকে বাংলাদেশের সমস্ত গার্মেন্টস শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল দাবী করা হয় - যাতে রানা প্লাজা তাজরীনের মত ঘটনা আর না ঘটে।
র্যালী থেকে মাস ব্যাপী (১) সকল গার্মেন্টস শিল্পা অঞ্চলে নিরাপদ কর্মস্থলের দাবীতে র্যালী (২) সংবাদ সম্মেলন এবং (৩) ২৪ এপ্রিল রানা প্লাজা দিবসে কালো পতাকা র্যালী অনুষ্ঠানের কর্মসূচী ঘোষনা করা হয়।
র্যালীর আগে সংক্ষিপ্ত সমাবেসে সভাপত্বি করেন ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন।বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতীবৃন্দ, সর্বজনাব মিসেস আরিফা আক্তার, রফিকুল ইসলাম রফিক, মিসেস নাসিমা আক্তার, মোঃ কবির হোসেন, মিসেস ইসরাত জাহান ইলা, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments