কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাত পা ও দুই মাথ নিয়ে একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। শনিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক সোহেল মৃধার একটি গাভী এমন বাছুর প্রসাব করে। বাছুরটিকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমান উৎসুক গ্রামবাসী। তবে জন্মের তিন ঘণ্টা পরই বাছুরটি মারা যায়। বাচ্চা প্রসব করা গাভীটিরও অবস্থা ভালো না। সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কৃষক সোহেল মৃধা জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, সোহেল মৃধার ১৩টি গরু রয়েছে। এর মধ্যে একটি গাভী শনিবার সকালে বাছুর প্রসব করে। ব্যাতিক্রম ভাবে এটি জন্ম হয়। বাছুরটি সাতটি পা ও দু’টি মাথা ছিলো। এছাড়া এটির চারটি কান, দু’টি মুখও ছিলো। জন্মের মাত্র তিন ঘণ্টা পরই বাছুরটি মারা যায়। পরে সেটিকে মাটিচাপা দেওয়া হয়।
কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম জানান, কনজেনিক্যাল ডিফেক্টের কারণে এমন বাছুর জন্ম নিতে পারে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments