ডেস্ক রিপোর্ট: করোনা সংকটে মানুষের আর্থিক দুরাবস্থার সময়ে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, দুর্নীতিবাজ এমডি তাকসিম এ খানের অপসারণ ও ঢাকা মহানগরের দখলকৃত খাল-পুকুর-ডোবা উদ্ধার করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আজ ২১ জুন বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেন।
বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, বাসদ কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্র সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, বাসদ ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী, আহসান হাবিব বুলবুল ও খালেকুজ্জামান লিপন। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পেশ করেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঢাকা ওয়াসা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নগরবাসীকে সুপেয় পানি সরবরাহের একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি মুনাফালোভী বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান সরকার গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বৃদ্ধি করলো। আর এই জনদুর্ভোগ বাড়ানোর ক্ষেত্রে দুর্নীতিবাজ ওয়াসা এমডি’র কারসাজি মুখ্য ভূমিকা পালন করছে। সরকার সকল নিয়ম-রীতি ভেঙে তাকসিম এ খানের মতো দুর্নীতিবাজকে ওয়াসার এমডি হিসেবে গত ২০১০ সালের ১৪ অক্টোবর নিয়োগ দেয়ার পর দফায় দফায় মেয়াদ বৃদ্ধি করছে। একই সাথে তার বেতনও বৃদ্ধি করে চলেছে। শুরুতে ৬০ হাজার টাকা মূল বেতন অন্যান্য ভাতাসহ ১ লাখ ২০ হাজার টাকা বর্তমানে ৪২১% বৃদ্ধি করে ৬ লাখ ২৫ হাজার টাকা করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, করোনার এই সংকটকালে মানুষের আয় যখন কমে গেছে, কাজ হারিয়ে বেকার হয়েছে তখন পানির দাম বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা এর সামিল। নেতৃবৃন্দ পানির দাম বৃদ্ধি নয়, ওয়াসার দুর্নীতি-অনিয়ম বন্ধের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments