কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: জেলেদের জালে কেবল মাত্র রুপালী ইলিশের দেখা মিলেছে। ঠিক সেই মুহুর্তেই বঙ্গোপসাগরে লঘুচাপের সৃস্টি হয়েছে। এর প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। ঢেউয়ের তান্ডব সইতে না পেরে জেলেরা গভীর সমুদ্রে থেকে জাল তুলে ট্রলার নিয়ে মৎস্য বন্দর আড়ৎ ঘাটে ফিরে এসেছে। সোমবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুরে শিববাড়িয়া নদীর দুই তীরে হাজারো ট্রলার নিরাপদ আশ্রয়ের এসে নোঙ্গর করে আছে।
স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ধার দেনা করে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় জেলেরা। এর পর সাগর বক্ষে জাল পাতে তারা। দেখা মেলে কাঙ্খিত সেই রুপালি ইলিশ। কিন্তু লঘুচাপ এবং আমাবস্যার প্রভাবে সাগর উত্তাল হওয়ায় মরার উপড় খারার ঘাঁ হয়ে দাড়িয়েছে। ঢেউয়ের তান্ডব সইতে না পেরে ইতোমধ্যে হাজারো ট্রলার আন্ধারমানিক, রাবনাবাদ, সোনাতলা নদীসহ বিভিনś পয়েন্টে আশ্রয় নিয়েছে।
এদিকে পায়রা সমুদ্র বন্দর সমুহকে ৩ নম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমুহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলেরর কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া আফিস।
সাগর থেকে ফিরে আসা ট্রলারের মো.আসাদ মাঝি বলেন, মাত্র কয়েকদিন ধরে জালে ইলিশের দেখা মিলেছে। হঠাৎ করে সাগর রুদ্রমুর্তি ধারন করেছে। অস্বাভাবিক ঢেউয়ের তান্ডব টিকতে না পারায় মাছ শিকার বন্ধ করে ট্রলার তীরে ফিরে আসতে বাধ্য হয়েছে তারা।
আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, বর্তমানে সাগর চরম উত্তাল থাকায় হাজার হাজার মাছ ধরা ট্রলার মহিপুর ও আলীপুর আড়ৎ ঘাটে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments