স্টাফ রিপোর্টার: বিপিএল ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাজমুল হোসেন শান্তর দল।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে রাজশাহী ওয়ারিয়র্স সংগ্রহ করে ১৭৪ রান। দলের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন এবং নিয়মিত বিরতিতে রান তুলতে থাকেন।
লক্ষ্য তাড়ায় চট্টগ্রাম রয়্যালস শুরুটা ভালো করলেও রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বেশি দূর এগোতে পারেনি তারা। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।
এই জয়ের মাধ্যমে বিপিএলের এবারের আসরে শিরোপা নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনাল ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই জয় তুলে নেয় দলটি।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments