স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন। এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহারের বিধান রাখা হয়েছে।
অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বর্তমানে চলমান কোনো মামলা, অভিযোগ বা আইনি কার্যধারা থাকলে তা আইন অনুযায়ী বাতিল বা প্রত্যাহারযোগ্য হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা দায়ের করা যাবে না।
রোববার (২৫ জানুয়ারি) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের এক বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল।
আইন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময়কার রাজনৈতিক ও গণআন্দোলনমূলক কর্মকাণ্ডকে একটি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে আনতেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে ওই সময় আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা আইনি জটিলতা ও হয়রানি থেকে সুরক্ষা পাবেন।
গেজেট প্রকাশের মধ্য দিয়ে অধ্যাদেশটি কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments