ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে দেশের সকদল শ্রমিক কর্মচারীদের বেতন ও বোনাস প্রদান, ঈদের ছুটি যথাযথভাবে নিশ্চিত করা এবং শ্রমিক-কর্মচারী এলাকায় ঈদ সামগ্রী ন্যায্যমূল্যে প্রদানের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল ২০২৪) বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতি অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী)’র রাশেদ শাহরিয়ার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শামীম ইমাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঈদ কোন আকস্মিক বিষয় নয়। ফলে ঈদের বোনাস এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে কোন তালবাহানা অগ্রহণযোগ্য। তারপরও প্রতি বছর ঈদের পূর্বে শ্রমিকদের উৎসব বোনাস থেকে বঞ্চিত করা এবং শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে আকস্মিকভাবে কারখানা বন্ধ করার ঘটনা নিয়মিত ঘটেই চলেছে। কিন্তু কোন বছরই দায়ী মালিকদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করার ফলে মালিকরা এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে শ্রমিকদের প্রাপ্য না দিয়ে প্রতারণা করে এবং শ্রমিকদেরকে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত করে।
নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন, ঈদের আগে বোনাস ও বকেয়া মজুরি না দিয়ে যদি ৯ বা ১০ এপ্রিলে গার্মেন্টস ছুটি দেওয়া হয় তাহলে বোনাস ও বকেয়া নিয়ে জটিলতা হলে তা নিরসন হবে কিভাবে? ফলে অসন্তোষ বিক্ষোভে পরিণত হবে এবং শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়বে।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments