মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টিম অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি মোঃ রাজিব হাওলাদার (২৮) কে গ্রেপ্তার করেছে।
রবিবার(১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে এসআই মনিবুর রহমান সুজন ও এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উলানিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ২৪০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাজিব রাজাপুর গ্রামের হারুন অর রশিদ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। একাধিক মাদক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সংবাদ মাধ্যমকে জানিয়েছে,দীর্ঘ সময় অপেক্ষার পর তারা রাজিবের মতো একজন বড় মাপের মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হয়েছেন। তাদের এই অভিযান আগামিতেও অব্যাহত থাকবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments