ঠাকুরগাঁও প্রতিনিধি:- জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা (জেলা পর্যায়) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) শহীদ মোহাম্মদ আলী ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ।বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি , বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সহ -সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দিনব্যাপী ৩২টি ইভেন্টে ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার মোট ৪৯০ জন প্রতিযোগি অংশ নেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা, ৫টি উপজেলার ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীগণ উপস্থিত ছিলেন।
বিকেলে অংশগ্রহনকারী ও বিজয়ী প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments