আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর রায় বর্মন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বড়ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত শিশু অন্তর মাগুড়া ইউনিয়নের ধ্বনি পাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দূর্ঘটনার সময় আশপাশের লোকজন একটি শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে থাকা স্কুল ইউনিফ্রম পরিহিত অবস্থায় শিশুটিকে দেখতে পায়। একই সময় একটি সাইকেল পড়ে থাকতে দেখে তারা। দ্রুত ইউনিয়ন পরিষদসহ পুলিশকে খবর দেয়া হয়।
এ বিষয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কাঞ্চন কমিউটার ট্রেনটিতে পঞ্চগড়ে আসতেছিল। আসার পথে এই দূর্ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments