স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখাল পাড়া এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী চক্রের সদস্য ১। মোঃ আনিসুর রহমান (৫০) ও ২। মোছাঃ রহিমা (২৮) দেরকে ০১ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে ৫.৫ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়।
১ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখাল পাড়া সমিতি বাজার এলাকায় একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য মজুদ করে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখাল পাড়া সমিতি বাজার এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০১ অক্টোবর রাতে উক্ত স্থানে র্যাব-২ একটি অভিযান পরিচালনা করে। উক্ত স্থানে ১। মোঃ আনিসুর রহমান (৫০) ও ২। মোছাঃ রহিমা (২৮) আসামিদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের অটোরিকশা হতে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে তাদের ভাড়া বাসা হতে আরো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে দুই দফায় সর্বমোট ৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে তেজগাঁও এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments