ডেস্ক রিপোর্ট: “পাটকলে লোকসান কেন? এটা নিয়ে কোন গবেষণা হয়নি। এই সংকটের অন্যতম কারণ হোল উন্নত প্রযুক্তির মেশিনের অভাব। আধুনিক ও উন্নত প্রযুক্তির মেশিন সংযোজন করা গেলে এবং দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলে পাটশিল্পে লোকশান নয়, লাভজনক হবে” আজ সকাল ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটি সাগর-রুনি হলে পাট-সুতা ও বস্ত্র কল সংগ্রাম শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলনে পরিষদের আহবায়ক শ্রমিক নেতা শহীদুল্লা চৌধুরী এক কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক জনাব কামরূল আহসান। নেতারা জানান, দেশ ও বিশ্বে পাটের চাহিদা বাড়ছে। পাট শিল্প নস্যাৎ করার অর্থ দেশের অর্থনীতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করা। এসব কারখানা চালু করলে ৬ মাসের মধ্যে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান করা সম্ভব। তারা অভিযোগ করে বলেন, বিশ্বে ব্যাংকের পরামর্শে বিএনপি-জামাত জোট সরকার আদমজী বন্ধ করেছিল। বর্তমান সরকার ২৫টি রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে বিশ্বে ব্যাংকের এজেন্ডার চূড়ান্ত বাস্তবায়ন করলো। এরা সবাই একই নৌকার মাঝি। তারা লিজের নামে রাষ্ট্রায়ত্ব সম্পদ লুটপাট বন্ধের দাবী জানান। সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের নেতা কিশোর রায়, আসলাম খান, ও করিম জুট মিলে লেবার ইউনিয়নের নেতা আব্দুল গোফরান উপস্থিত ছিলেন। এছাড়া তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সদস্য সর্দার রুহিন হোসেন প্রিন্স, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি জনাব আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments