কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আশঙ্কাজনক ভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্য। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ৫০ জন। ইতিমধ্যে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়েছে ১০৪ জন। চিকিৎসাধীণ রয়েছে ছয়জন। তাই ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী’র জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে কলাপাড়া হাসপাতাল ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইনের আয়োজন করে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে হাসপাতাল ক্যাম্পাসের সকল ড্রেন ও ময়লা পরিষ্কার করা হয়। ক্লিনিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শঙ্কর প্রসাদ অধিকারী, ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজ, ব্রাক’র প্রতিনিধি বশিরুজ্জামান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃনাল চন্দ্র দেবনাথসহ আরওে অনেকে।
ব্র্যাক কর্মকর্তা জানান আজিজুল ইসলাম জানান, এ কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শঙ্কর প্রসাদ অধিকারী বলেন, এ অবস্থায় মানুষ সচেতন না হলে এর প্রাদুর্ভাব কমবে না।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments