স্টাফ রিপোটার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি রাজনৈতিক কারণে বন্দী হয়ে আছেন।
বৃহস্পতিবার রাতে গুলশানের বাসা ফিরোজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।
অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুক্তি দিয়ে তার সুচিকিৎসা ব্যবস্থা জোর দাবি করছি।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সেই সাথে তিনি দোয়াও চেয়েছেন। বেগম খালেদা জিয়া বলেছেন " জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করেছেন, করছেন"। আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম তাঁর সাথে।
এরআগে আজ রাত ৮টায় পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদ শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসভবনে ফিরোজা প্রবেশ করেন দলটির শীর্ষ নেতারা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন , আব্দুল্লাহ আল নোমানসহ আরও কয়েকজন সিনিয়র নেতা ।
এছাড়াও এলডিপির চেয়ারম্যান কর্ণেল অব. অলি আহমদ ঈদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজায় যান।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments