মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে ১ কোটি টাকা অর্থায়নে জেলা পরিষদের উন্নয়ন সহায়তা খাতের অধীনে একটি আধুনিক ২তলা ভীত বিশিষ্ট ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়ন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments