রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের করপাড়া গ্রামের সুমন হাওলাদার নামের সাবেক এক প্রবাসীর বসত ঘর "রহস্যজনক" অগ্নিকান্ডের পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ( ১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় সুমন হাওলাদারের পরিবারের সদস্যরা বাড়িতে ছিল না। তার পরিবার অন্যত্র বেড়াতে গিয়েছিল। তাদের দাবি তালাবদ্ধ ঘরের বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করা ছিল। প্রতিবেশীরা বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসকে অগ্নিকান্ডের বিষয়টি জানালে সন্ধ্যা নদীতে ফেরি পারাপারে প্রায় ঘন্টা খানেক বিলম্ব হওয়ার কারণে যথা সময় ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। যে কারণে ঘরটি সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায়। এসময় আগুনের লেলিহান শিখায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম সমাপ্ত করে ফিরে আসে।স্হানীয়রা জানায় সুমন হাওলাদার মালয়েশিয়ার প্রবাসী হওয়ার কারণে দেশি-বিদেশি ফার্নিচার, টিভি, ফ্রিজ ওভেন সহ বেশ কিছু ইলেকট্রিক সামগ্রী বাসায় ছিল যা পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে সুমন হাওলাদার আন্তঃজেলা ট্রাক ড্রাইভার। প্রাথমিকভাবে ধারণা করা হয় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments