কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর শেখ রাশেল সেতুর নিচে পুর্নবাসনের দাবীতে গন-অনশন করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বুধবার সকাল দশটায় এ গন-অনশন শুরু করে। আর এ অনশন চলে দুপুর দুইটা পর্যন্ত। এসময় মহিপুর বন্দরে উচ্ছেদকৃত দুই শতাধিক ব্যবসায়িরা উপস্থিত ছিলেন। তারা পুর্নবাসনের জন্য প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের হস্থক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেও সূত্রে গেছে, গত ২২ মার্চ মহিপুর প্রধান সড়কের দুই পাশে প্রায় শতাধিক দোকান ঘর ভেঙ্গে দেয় সওজ কর্তৃপক্ষ। এতে অনেক ব্যবসায়ী তাদের উপার্জন হারিয়ে ফেলেছে। বর্তমানে তারা বেকার হয়ে পড়ায় জীবিকা নির্বাহ অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে ওই ব্যবসায়িদের। এসব ব্যবসায়ীদের অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের অভিযোগ সওজ কতৃপর্ক্ষ তাদের কোন প্রকার নোটিশ ছাড়াই তাদের দোকান ঘর ভাঙ্গায় মালামালও সড়াতে পারেনি।
মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম জানান, এসব ব্যবসায়ী তাদের উপার্জন হারিয়ে ফেলেছে। তাই তারা বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করেছে। তবে তিনি ক্ষতিগ্রস্থদের তালিকা করে পুর্নবাসন দাবী জানান।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments