স্টাফ রিপোর্টার: আগামী রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় জাতীয় সংসদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট প্রশ্ন উত্থাপন ও উত্তর প্রদান করা হবে।
এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে এবং গৃহীত নোটিশগুলোর উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, মৌলভীবাজারের শমসেরনগরে একটি ছোট বেসামরিক বিমানবন্দর স্থাপনের প্রস্তাব এবং কৃষকদের জন্য বিনা সুদে ঋণ প্রদান ও সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
এছাড়া, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়েও আলোচনা চলবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দেশের উন্নয়ন, কৃষি, অবকাঠামো এবং জনকল্যাণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই বৈঠকে অগ্রাধিকার পাবে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments