বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নেচে গেয়ে ও আনন্দ শোভা যাত্রা করে নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়।এছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তের উৎসব পালন করা হয়। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের বিজ্ঞান ভবনে গিয়ে শেষ হয়। সেখানে কলেজ চত্বরের বটতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা সাজে সেজে ,নেচে গেয়ে আনন্দের সাথে এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। আনন্দ উৎসবে আসা শিক্ষাথীরা বলতে থাকে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। বাঙ্গালীর উসব, বাংলার ঐতিহ্য। করোনাকালীন সময়ে তাদের কলেজে ছিল না কোন প্রাণের স্পন্দন। এবার তাদের মনে হচ্ছে সবার মাঝে যেন প্রাণের স্পন্দন জেগেছে। কলেজে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বসন্তের প্রথম দিনের সাথে ভালবাসা দিবস হওয়ায় আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বসন্ত ও ভালবাসা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানায় সকলকে । আজ তারা সারাদিন আনন্দে কাটাবে বলে জানায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল লতিফ মিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কলেজ অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম জানান, এ উসব বাঙ্গালীর নিজস্ব উৎসব। এ উসব জাতি ধর্শ নির্বিশেষে সবাই একত্রিত হয়। এর মাধ্যমে সামজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। তারা চান কলেজের শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রিৃতির মধ্য দিয়ে হিংসামুক্ত পরিবেশে বড় হোক। তারা দেশের উন্নয়নে আত্মনিয়োগ করুক।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments