ডেস্ক রিপোর্ট: মাদক মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করবেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
রোববার বিচারিক আদালতে হাজির হয়ে তিনি এ আবেদন করবেন।
পরীমনির আইনজীবী নিলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩১ আগস্ট এ মামলায় আদালত পরীমনির জামিনের আদেশ দেন। মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের আগ পর্যন্ত জামিনের ওই আদেশ দেওয়া হয়েছিল। ৪ অক্টোবর মামলাটিতে পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার মামলাটির ধার্য তারিখ। এদিন আদালতে হাজির হয়ে পরীমনি তার জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করবেন।
এর আগে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরীমনির সঙ্গে সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারকে আসামি করা হয়।
এরও আগে ২৮ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।
হ্যারিয়ার গাড়ি ছাড়াও জব্দ করা অন্য আলামতগুলোর মধ্যে দুটি ল্যাপটপ, তিনটি আইফোন, দুটি ভিসা কার্ড, একটি গোল্ডকার্ড ও দুটি পাসপোর্ট উল্লেখযোগ্য।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments