রাহাদ সুমন,ব্যুরো চীফ বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগ ও তার মামা যুবলীগ কর্মী রেজভী মুন্সির ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে সংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়েছে। এক মিনিট দুই সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি রুমের মধ্যে চেয়ার বসা অবস্থায় কামরুল হাসান সোহাগ ওরফে রাঙা সোহাগ ইয়াবা সেবন করছেন এবং তার পাশে বসেই রেজভী মুন্সি একইভাবে ইয়াবা সেবন করছে।
কামরুল হাসান সোহাগ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মান্নান আকনের ছেলে।
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান বলেন, দল কোনোভাবেই অপরাধী ও মাদক সেবীদের প্রশয় দেবে না। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, এ ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম সুমন মিয়া বলেন, কোনো অপরাধীর ঠাঁই স্বেচ্ছাসেবক দলে নেই। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ওরফে রাঙা সোহাগ বলেন-এটি একটি ষড়যন্ত্রমূলক ভিডিও। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য এটি ছড়ানো হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments