ডেস্ক রিপোর্ট: গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এক সেমিস্টার পড়াশোনার জন্য বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। এটি একটি ফুল ফ্রি বৃত্তি। এই প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার। ১৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে।
গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের লক্ষ্য বিভিন্ন দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় ঘটানো, মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতিবিনিময় এবং কমিউনিটিভিত্তিক কাজের অভিজ্ঞতা দেওয়া। ২০২১ সাল পর্যন্ত গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামে বাংলাদেশের ৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
বৃত্তির সুবিধা
*শিক্ষার্থীরা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এক সেমিস্টারের জন্য পূর্ণ সময় পড়াশোনা করবেন।
*যুক্তরাষ্ট্রের স্থানীয় কমিউনিটিতে সেবামূলক কাজে অংশ নিয়ে নেতৃত্বের দক্ষতা বাড়াতে পারবেন।
*যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, যা তাঁদের প্রফেশনাল দক্ষতা বাড়িয়ে তুলবে।
*এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে জ্ঞান লাভ করবেন। পরে তাঁরা বাংলাদেশে ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন।
যোগ্যতা
*আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
*নিজ দেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্ত করতে হবে।
*নিজ দেশে স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ হবে।
*ইংরেজিতে দক্ষ হতে হবে।
*যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার নীতিমালা মেনে চলতে হবে।
*প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।
যেভাবে আবেদন
এই ওয়েবসাইটে অনলাইন আবেদন ফরম পাওয়া যাবে। ওই আবেদন ফরম অনলাইনে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে গ্লোবাল ইউগ্রেড বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া বৃত্তিসংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজনে ঢাকার মার্কিন দূতাবাসের গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রাম ম্যানেজার মুশফিক হাসানের ই–মেইলে (HassanMX@state.gov) ই–মেইল করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২২, মধ্যরাত পর্যন্ত (বাংলাদেশ সময়)।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments