ডেস্ক রিপোর্ট: : আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ কী? এ নিয়ে শঙ্কার শেষ নেই। রশিদ খান, মোহাম্মদ নবীরা আকুতি জানিয়েছিলেন টুইটারে তাদের দেশ বাঁচাতে, মানুষদের রক্ষার্থে।
কে শোনে কার কথা! আফগানিস্তান এখন তালেবানদের দখলে। আসন্ন বিশ্বকাপ নিয়েও শঙ্কা জাগে দেশের শাসন যখন তালেবানদের হাতে চলে যায়।
তবে তালেবান নেতারা জানিয়ে দেন, কোনও শঙ্কা নেই ক্রিকেট নিয়ে। যেভাবে চলে আসছিল সেভাবেই চলবে। তবে রাজধানী কাবুল দখলের পঞ্চম দিবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডেও (এসিবি) সশস্ত্র অবস্থান নিয়েছে তালেবান সদস্যরা। তবে কী ক্রিকেটেও হস্তক্ষেপ শুরু করতে যাচ্ছে তালেবন? এমন প্রশ্ন উঠে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ার পর।
জানা যায়, বৃহস্পতিবার তালেবান সদস্যরা এসিবিতে ঢুকে পড়ে ভারী অস্ত্র নিয়ে। এসময় এসিবি কার্যালয়ে তাদের অবস্থান নেয়ার ছবি, ভিডিও প্রকাশ পায়।
সেখানে তালেবানদের সহায়তা করেতে দেখা গেছে আফগানিস্তানের হয়ে দুটি ওয়ানডে খেলা সাবেক ক্রিকেটার আব্দুল্লাহ মাজারি। এদিকে এসিবি প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি এর আগে বলেন, আফগানিস্তানের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না তালেবানের কারণে।
এর আগে তালেবান নেতা সুহাইল শাহীন উর্দু নিউজকে বলেন, “আফগানিস্তানে ক্রিকেট অব্যাহত থাকবে। আগেও যেমন ক্রিকেটের উন্নতিতে কাজ করেছিলাম আমরা, এখনও করব। আমরাই তো সারা বিশ্বকে চিনিয়েছিলাম আফগানিস্তান ক্রিকেট খেলে।”
তিনি আরও বলেন, মনে পড়ে, আমি আর মোল্লা আব্দুস সালাম জায়ীফ ভাই তালেবান শাসনামলে ইসলামাবাদ গিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা দেখতে। আফগান ক্রিকেটের উন্নতিতে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাব।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments