কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রো ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। ‘মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে কোন শিশু পিছিয়ে না থাকুক’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে একটি র্যালী বের করা হয়। এতে স্কুল শিÿার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে প্রফুলø ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিÿক সুকুমার চন্দ্র ভৌমিক’র সভাপতিত্বে এক আলোচনা সভা সঅনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য হামিদ খাঁন, ফজলুল হক সুমন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপরি মো. ওমর ফারুক ও সামাজিক সুরক্ষা কমিটি (সিপিসি) এর সদস্য সুমন চন্দ্র দেউরীসহ আরোও অনেকে। বক্তারা মানবপাচার রোদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সভা সঞ্চালনা করেন ইপজিয়া প্রোজেক্ট’র প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments