ডেস্ক রিপোর্ট: সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি ও প্রযুক্তি শিক্ষা নিশ্চিত করতে সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলেছেন, ইংরেজি ও প্রযুক্তি অবশ্যই মৌলিক শিক্ষার অংশ হতে হবে। প্রযুক্তির খারাপ প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে এবং সম্ভাব্য ক্ষতিকারক প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) আয়োজিত সেমিনারে তারা এ সব কথা বলেন। জিএনবি’র কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুলের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ তুলে ধরেন বাংলাদেশ ইংরেজি ভাষা শিক্ষক সমিতির (বেল্টা) সভাপতি ডক্টর রুবিনা খান। আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরি টাইম ইউনিভার্সিটির শিক্ষক ড. আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মরিয়ম বেগম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ড. মোনালিসা খান, বেল্টার সাবেক সভাপতি প্রফেসর হারুন অর রশিদ খান, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড (এনসিটিবি)’র কারিকুলাম স্পেশালিস্ট গৌতম কুমার রায়, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্টের ট্রেনিং স্পেশালিস্ট মাহমুদুল আমিন প্রমূখ।
সেমিনারে বলা হয়, ইংরেজি শিক্ষায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির শিশুদের প্রবেশাধিকার নেই। প্রযুক্তি শিক্ষায়ও তারা বঞ্চনার শিকার। আবার প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক পিছিয়ে। এ সকল বিষয় বিবেচনায় নিয়ে আগামীতে সকল শিশুর জন্য ইংরেজি ও প্রযুক্তি শিক্ষা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ছাত্র-শিক্ষক-অবিভাবক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টা চালানোর সুপারিশ করা হয়।
সভায় জানানো হয়, নিম্ন আয়ের জনগোষ্ঠির শিশুদের ইংরেজি ও প্রযুক্তি শিক্ষার সুযোগ নিয়ে সম্প্রতি বাংলাদেশ, নেপাল, সেনেগাল ও সুদানে গবেষণা চালানো হয়। সেই গবেষণার আলোকে ওই সুপারিশ তুলে ধরা হয়। গবেষণায় ১৩ থেকে ১৫ বছর বয়সী ছাত্ররা এবং তাদের শিক্ষক ও পিতামাতারা অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments