ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে দ্রুত উন্নতি করে চলেছে যে এডুকেশন টেকনোলজি স্টার্টআপগুলো তারমধ্যে অন্যতম হচ্ছে শিখো। সম্প্রতি, নিজেদের কর্মীদের বীমা সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে শিখো।
এ চুক্তির অংশ হিসেবে, শিখোর ৩শ’র বেশিকর্মী চিকিৎসা, দুর্ঘটনা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা লাভ করবেন। মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বীমানিষ্পত্তি সেবা, বীমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে শিখো।
২০১৯ সালে প্রতিষ্ঠিত শিখোর ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে ১২ ধরনের প্রোগ্রাম রয়েছে এবং স্কুলগামী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে স্টার্টআপটি সক্রিয় ভাবে কাজ করছে।
অন্যদিকে, ১ মিলিয়নের বেশি ব্যক্তি গ্রাহকের পাশাপাশি, বাংলাদেশে ৮শ’র বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশিকর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুরক্ষা প্রদান করছে মেটলাইফ।
এ নিয়ে শিখো টেকনোলজিস বাংলাদেশ লিমিটেদের চিফ অব স্টাফ ইশমাম চৌধুরী বলেন, “দেশে শিক্ষা গ্রহণের পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের সহকর্মীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এ অংশীদারিত্ব তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। আমি নিশ্চিত, আমাদের সকল সহকর্মী মেটলাইফের সেবাগুলো থেকে উপকৃত হবেন।”
মেটলাইফ বাংলাদেশের হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “বাংলাদেশের শীর্ষ স্থানীয় স্টার্টআপগুলোর সাথে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতাই আমাদের সুযোগ করে দিয়েছে শিখোর কর্মীদের প্রয়োজন অনুযায়ী সেবাদান করার। দেশের শিক্ষাখাতকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত।”
চুক্তি স্বাক্ষরঅনুষ্ঠানে শিখো থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অব স্টাফ ইশমাম চৌধুরী, হিউম্যান রিসোর্সেসের ম্যানেজার ঈশিতা দাস এবং হিউম্যান রিসোর্সেসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এম এম সাব্বির হোসেন। মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. মনিরুল ইসলাম, সিনিয়র ম্যানেজার আরমান জাহিদ ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট শামসুর রহমান।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments