উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ আলোচিত যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে উজিরপুর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৫ টায় উপজেলার শোলক বাজার সম্মুখে প্রধান সড়কে উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আ.ফ.ম শামসুদ্দোহা আজাদের েেনতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কাইয়ুম হোসেন, লিমন খান, সোলায়মান হোসেন, সোহাগ খান, মাসুম মল্লিক, সদস্য সচিব পনির খান,সদস্য আতাউর রহমান, রফিক হোসেন,জাকির হোসেন,কাওছার খান, নুরুজ্জামানসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তৃতাকালে উপজেলা যুবদলের আহবায়ক আ.ফ.ম শামসুদ্দোহা আজাদ এ নির্মম হত্যা কান্ডের প্রতিবাদ জানান এবং জড়িতদের ফাঁসির দাবী জানান। উল্লেখ্য ২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা যুবদল নেতা আকবর আলীকে নির্মম ভাবে হত্যা করেছে দূর্বৃত্তরা। এদিকে যুবদল নেতাকর্মীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ও দ্রুত হত্যাকান্ডের বিচারের দাবী জানান। অন্যথায় পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসুচির হুঁশিয়ারি দেন যুবদল নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
সব মন্তব্য
No Comments