স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নিজ মন্ত্রণালয়ের আওতাধীন কোনো অফিসের দেয়ালে কিংবা কক্ষে আমার ছবি দেখতে চাই না; নিজেদের মধ্যে সংস্কার ব্যতীত রাষ্ট্রীয় সংস্কার সম্ভব হবে না।
আজ রাজধানীর ঢাকা ওয়াসা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রবেশপথেই দরজায় আমার একটি ছবি দেখতে পেলাম; আগে যেখানে ফ্যাসিস্ট হাসিনার ছবি ছিল, এখন সেখানে আমার ছবি। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাহলে পরিবর্তনটা আসলে হলো কোথায়! এ বিষয়টি পরিহার করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহিদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে ছবি কিংবা প্রদর্শনী রাখাকে উৎসাহিত করেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, ওয়াসার নাম শুনলেই মানুষ মনে করে দুর্নীতির আখড়া, এই বদনাম ঘুচিয়ে সকলে একসাথে কাজ করে এবং দুর্নীতিমুক্ত হয়ে সুনাম বাড়াতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে, শ্রম ও নিষ্ঠার সাথে কাজ করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান তিনি। আগামীর নতুন বাংলাদেশে ওয়াসাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলেন উপদেষ্টা।
মতবিনিময় সভায় উপদেষ্টা আরো বলেন, পানির অপর নাম জীবন, কিন্তু সেই পানি আবার মৃত্যুর কারণ হয়, যদি দূষিত থাকে। নগরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে এবং শুষ্ক মৌসুমে পানির সরবরাহ বৃদ্ধিতে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া নগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতিকল্পে গুরুত্ব আরোপ করেন।
এর আগে ঢাকা ওয়াসা ভবনের নিচতলায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ফটো গ্যালারীর উদ্বোধন করেন তিনি। ‘মার্তৃভূমি অথবা মৃত্যু’ এবং ‘জেগে উঠি একসাথে, বৈষম্যহীন বাংলাদেশে’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে ঢাকা ওয়াসাকে নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন সভার সভাপতি ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম।
সভায় স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments