ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম (রিকেট) আজ শুক্রবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ লিফলেট বিতরণ করেন। ৩১ দফা অবহিতকরণের লিফলেট বিতরণ শেষে মুকুল ক্লাব প্রাঙ্গনে এক পথসভা অনুষ্ঠিত হয়৷
মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম (রিকেট)।
পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও বিএনপি নেতা এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম মন্জুর আলম দুলাল, আব্দুল কাদের, এ্যাডঃ রোকোনুজ্জামান সাজু সহ বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ লিফলেট বিতরণ করেন কুষ্টিয়া ২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম (রিকেট)।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments