মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল মেহেন্দিগঞ্জে নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে বহুল প্রতিক্ষিত উলানিয়া (উত্তর-দক্ষিণ) ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ১০ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সরেজমিনে উলানিয়া উত্তর ও দক্ষিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে ভোটারগণ নির্বিঘ্নে এবং সুশৃংখলভাবে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় ভোটারদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। একাধিক ভোটারের সাথে আলাপকালে জানা গেছে, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হওয়ায় কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা খুবই উৎফুল্ল এবং আনন্দিত। সর্বশেষ ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী উলানিয়া উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা এবং উলানিয়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুল হাই চৌধুরী (মিলন) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
সব মন্তব্য
No Comments