স্টাফ রিপোটার: জাতীয় পার্টি (কাদের) থেকে এরশাদপুত্র রাহগীর আল মাহি (সাদ এরশাদ)কে অব্যাহতি দেওয়া জিএম কদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার লিগ্যাল নোটিশে বলা হয়, সাদ এরশাদ ৯ মার্চ জাতীয় পার্টির জাতীয় কাউন্সিলে কো-চেয়ারম্যান নির্বাচিত হোন। সেখানে আপনি রাহগীর আল মাহি সাদ এরশাদকে কথিত অব্যাহতি নাটক পত্র সাজিয়ে মাহমুদ আলমকে দিয়ে স্বাক্ষর করিয়ে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার প্রকাশনা করে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করেছেন। যার ধারাবাহিকতা অদ্যবধি পর্যন্ত বিদ্যমান রেখেছেন সাবেক চেয়ারম্যান হিসেবে। উক্ত কর্মকান্ড করে, আপনি এরশাদ পুত্র সাদ এরশাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তি সম্মান নষ্ট করে চলেছেন। এই রকম মানহানীকর সংবাদ প্রচার করে আপনি ১০০ (একশত) কোটি টাকার মান সম্মানের ক্ষতি সাধন করেছেন। সাথে সাথে পেনাল কোড এর ৪৯৯ ধারা ও মানহানীকর তথ্য প্রকাশ, প্রচার এর জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে-২০১৮ এর ২৯ (১) (২) ধারার অপরাধ করেছেন। তাই পুত্র সাদ এরশাদের প্রদর্শের গ্রতি আদর্শিত হয়ে আপনাকে স্ব-উদ্যেগে লীগ্যাল নোটিশ প্রেরন করলাম।
কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা লীগ্যাল নোটিশ প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে জানাবেন। আরও জানাবেন আপনি কি ভাবে জনবন্ধু হলেন। অন্যথায় যথা আদালতে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গত ২১ মার্চ সাদ এরশাদসহ ১০ সিনিয়র নেতাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেন জিএম কাদের। এই অব্যাহতিপত্র অবৈধ আখ্যা দিয়ে জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ জাতীয় পার্টি (রওশন) কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা।
এদিকে জাতীয় পার্টির রওশন এরশাদ অংশের একাধিক নেতা জানান, জিএম কাদের যাদেরকে অব্যাহতি দিয়েছেন এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে সমাঝোতার আসন দেওয়ার কথা বলে আর্থিক লেনদেন করেছে তাদের সিংহভাগই মামলার প্রস্তুতি নিচ্ছেন।
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
সব মন্তব্য
No Comments