স্টাফ রিপোটার: বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, খ্যাতির জন্য নয়, সারা জীবন আনন্দের সাথে কাজ করতে চাই। মানুষকে ভালোবেসে বাঁচতে চাই। আলোকিত মানুষ গড়ার স্বপ্ন দেখি। জীবনের শেষ দিন পর্যন্ত এই স্বপ্ন দেখে যাবো। গতকাল সোমবার ইমপ্রেস টেলিফিল্ম এর বিনোদন পাক্ষিক আনন্দ আলো আয়োজিত গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১ গ্রহণকালে আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেছেন।
উল্লেখ্য, গত বছর গফরগাঁওয়ের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলতাফ হোসেন গোলন্দাজের নামে আনন্দ আলো প্রবর্তিত এই পুরস্কার প্রদানের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে কার্য্যক্রমটি বন্ধ ছিল। এক বছর পর গতকাল শিক্ষাবিদ, সাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে এই পুরস্কার প্রদান করা হল। চ্যানেল আই কার্য্যালয়ে সরাসরি এই অনুষ্ঠানে আলতাফ হোসেন গোলন্দাজের পুত্র গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, বিশিষ্ট অভিনেতা, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বক্তৃতা করেন। অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদের হাতে পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা, ক্রেস্ট, উত্তরীয় সহ অন্যান্য উপহার তুলে দেয়া হয়।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments