কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে এবার ভেসে এলো মৃত একটি সামুদ্রিক কচ্ছপ। প্রায় ১ মন ওজনের কচ্ছপটির পিঠ লালচে বাদামি রঙের এবং পেটের চামড়া হলুদ রঙের। রবিবার শেষ বিকেলে লেম্বুর বন সংলগ্ন সৈকতে এটিকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগকে অবহিত করেন। পরে মৃত এ কচ্ছপটিকে মাটি চাপা দেওয়া হয়েছে বলে আমরা কুয়াকাটাবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাফিজুর রহমান আকাশ জানান।
স্থানীয়রা জানান, কচ্ছটির বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। তাদের ধারনা এটি জেলেদের জালে আটকে গভীর সাগরে মারা যায়। পরে জোয়ারের সময় স্রোতের টানে কচ্ছপটি ভেসে তীরে আসে।
মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পেয়ে বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যাতে দূর্ঘন্ধ না ছড়ায়, সে জন্য মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments