রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই রোববার বিকেলে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বিএনপিকে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করে নির্বাচনমুখী হওয়ার আহবান জানিয়ে বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে,সন্ত্রাস-নৈরাজ্য কিংবা কোন ষড়যন্ত্র -চক্রান্ত করে এটা নসাৎ করা যাবে না।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার,আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার, যুগ্ম সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমন ও অধ্যাপক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মামুন-উর রশিদ স্বপন ও জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা,পৌর, উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments