স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “ফ্যাসিবাদ একটি মানসিক রোগ, যা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয়।” তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক, আর সেই মালিকানার চর্চা নিশ্চিত করার প্রধান মাধ্যম হলো নির্বাচন।
আজ ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)’র সাথে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সচেতন ও দায়িত্বশীল গণমাধ্যম। অতীতের অপরাধ, নির্যাতন ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। অন্যথায় এসব অভিযোগ কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থেকে যাবে এবং ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদের ঝুঁকি তৈরি হবে।
তিনি আরও বলেন, ক্ষমতার মধ্যে “ভাইরাস” থাকে, যা নিয়ন্ত্রণ না করলে তা ফ্যাসিবাদে রূপ নিতে পারে। এ কারণে সরকার শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক অবস্থানে রয়েছে এবং জনপ্রতিনিধিদের জন্য বিভিন্ন সুবিধা গ্রহণে সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
গণমাধ্যম খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সাংবাদিকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি ফটোসাংবাদিকদের পেশাগত গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, একটি শক্তিশালী ছবি কখনো কখনো ইতিহাসের ভাষ্য হয়ে ওঠে এবং সমাজের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যমন্ত্রী প্রযুক্তির বিকাশের কারণে গণমাধ্যমের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে ফটো জার্নালিস্টদের এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রশিক্ষিত করার আহ্বান জানান।
তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান ভবনে ফটোসাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিবেন বলে জানান।
মতবিনিয়োগ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যান ট্রাস্টের এমডি বাসির জামাল, প্রধান তথ্য কর্মকতা ইয়াকুব আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণী চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, বিপিজেএ সভাপতি একে এম মহসীনের ও সেক্রেটারি বাবুল তালুকদার।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments