আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে বেপরোয়া ড্রাম ট্রাক চাপায় নুরুল ইসলাম (৪০) নামের একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন একজন। সোমবার (১৪ মার্চ) শেরপুর জেলা শহরের চাপাতলীস্থ এতিমখানা মোড়ে রাত ৪ টায় ওই ঘটনা ঘটে।
তিনি সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত মত শেখের ছেলে। নুরুল পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রাত ৪ টায় ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেল যোগে জেলা শহরের খরমপুর হতে পৌরসভাধীন কসবা কাচারীপাড়া শশুর বাড়িতে ফিরছেলেন নুরুল। তিনি এতিমখানা মোড়ে আসার পরই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ড্রাম ট্রাক নুরুলের মোটরসাইকেলটিকে চাঁপা দেয়। এঘটনায় গুরতর আহত হয় রংমিস্ত্রি নুরুল ইসলাম এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এরপর স্থানীয়রা আহত নুরুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল কবীর সুমন বলেন, নূরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে আছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত রংমিস্ত্রি নুরুলের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, আমরা ইতিমধ্যে শেরপুরের ৫ উপজেলায় ট্রলি, ভটভটিসহ বেপরোয়া ঝুকিপূর্ন সব ধরনের গাড়ী সড়কে নিষিদ্ধ করেছি। তবুও যারা রাতের আঁধারে এসব যানবাহন নিয়ে সড়কে বের হচ্ছেন। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহন করবো।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments