কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে ডাকাতির সময় জলদস্যুরা ডুবিয়ে দেয় এফবি ভাই ভাই নামের একটি মাছ ধরা ট্রলার। শনিবার দুপুরে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পেয়ে অন্য একটি ট্রলার নিয়ে জেলেরা গভীর সমুদ্রে গিয়ে এটিকে উদ্ধার করে। কুয়াকাটা থেকে ৬০ নটিক্যাল মাইল দুরে সোনারচর ছয়বাম এলাকায় বৃহস্পতিবার রাতে অন্ততঃ ২৬ টি ট্রলারে গন ডাকাতির ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপী তান্ডবের সময় এফবি ভাই ভাই নামে একটি ট্রলার ডুবিয়ে দিয়েছে ডাকাতদল। তবে ডুবে যাওয়া ট্রলারটি শেষ বিকালে আড়ৎ ঘাটের ডকইয়াডে নিয়ে এসেছে বলে উদ্ধকারিদের বরাদদিয়ে মহিপুর প্রেসক্লাব সভাপতি মো.মনিরুল ইসলাম জানিয়েছেন।
এফবি ভাই ভাই ট্রলারের মালিক মো.শফিক মিয়া জানান, ইলিশ লুট করতে বাঁধা দেয়ায় ডাকাতদল তার ট্রলারটি ডুবিয়ে দিয়েছে।
মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, যে সব ট্রলার ডাকাতি হয়েছে এর মধ্যে ৭টি ট্রলার মহিপুরের। এছাড়া বাকি ট্রলারগুলো বিভিন্ন এলাকার। তবে ডুবিয়ে দেয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেণ্ট কমান্ডার মো.আরিফ জানান, ডুবিয়ে দেয়া ট্রলারের জেলেদের উদ্ধার করা হয়েছে। এছাড়া সাগরে কোষ্ট গার্ডের টহল বাড়ানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার ...
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
সব মন্তব্য
No Comments