বুলবুল আহমেদ, নাটোর: দলের কেন্দ্রিয় নির্দেশ অমান্য করে মোটরসাইকেল শোডাউন করায় নাটোরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেরিত বার্তায় বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর জেলার সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ‘কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে নাটোরে বিএনপির মোটরসাইকেল শোডাউন’ শিরোনামে প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে শোকজ করা হয়।
নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments