উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভার ০৪নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম বালী (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার(১১ জানুয়ারী) বেলা ১১টার দিকে পৌরসভার ০৪নং ওয়ার্ডের বায়তুল আমান জামে মসজিদের ময়দানে বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী রাষ্ট্রের পÿে সালাম গ্রহণ করে। এ সময় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ফকির, আক্রাম হোসেন, সেকেন্দার আলী হাওলাদারসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম বালী মৃত্যুবরণ করেন(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি উজিরপুর আলহাজ্ব বি.এন.খান কলেজের সাবেক প্রধান করণিক ছিলেন। মৃত্যু কালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
সব মন্তব্য
No Comments