বরিশাল অফিস : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়লয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে শাবিপ্রবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে পোস্টার, ব্যানার ও প্লাকার্ডে জোরালোভাবে ভিসির পদত্যাগের দাবি তোলা হয়েছে।
বক্তারা বলেন, একজন উপাচার্য নির্বিচারে সাধারণ শিক্ষাথীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তাঁর অধিকার নেই এখন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাালয়ের উপাচার্যের পদে থাকার। তাঁর পদত্যাগের জন্য শিক্ষার্থীদের আজ রাস্তায় নামতে হয়েছে। আমরা তাঁর পদত্যাগ না করে ঘরে ফিরবো না।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন নেতা রাহুল দাস, বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিন, ছাত্রনেতা নুসরাত জাহান মীম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ, ছাত্রনেতা জয়দেব সাহা সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
সব মন্তব্য
No Comments