মো: নূর উন নবী সিয়াম,নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের দুই রোভার ‘সিনিয়র রোভার মেট’ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক আব্দুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দুই রোভার স্কাউট সদস্য কে "সিনিয়ির রোভার মেট" এর দ্বায়িত্ব প্রদান করা হলো।
দ্বায়িত্ব প্রাপ্ত দুই "সিনিয়র রোভার মেট" হলেন শিক্ষা বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী আলজকি হোসাইন ও ইংরেজী বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী ফাতেমা ইসরাত ইতু।
দায়িত্বপ্রাপ্ত "সিনিয়র রোভার মেট" আলজকি হোসাইন বলেন, একটা পুরো ইউনিটের দায়িত্ব আসলে বড় একটা দায়িত্ব। কারণ ২০১২ সাল থেকে আমি রোভার স্কাউটের সাথে যুক্ত আছি। তাই আমি দায়িত্ব পেয়ে আনন্দিত আবার কিছুটা চিন্তিত। কারণ দায়িত্ব গ্রহনের পর সঠিকভাবে যাতে পালন করতে পারি সে চিন্তা থাকবে।
তিনি আরো বলেন, মূলত আমাদের রোভার স্কাউট কোনো নির্দিষ্ট দিক নিয়ে কাজ করে না। শৃঙ্খলার দিকটা নিয়ে কাজ করে। আর একইসাথে যেসকল সদস্য রোভার স্কাউটে যুক্ত হয় তাদেরকে লাইফ স্কিল শেখায়। বিভিন্ন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়। এর পরিপেক্ষিতে তাদেরকে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করায় এবং বিভিন্ন জায়গায় পাঠায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের আলাদা একটা জায়গা রোভার স্কাউট। সে জায়গা থেকে ক্যাম্পাস আমাকে যেভাবে ইউটিলাইজ করতেছে আমি সেভাবে ইউটিলাইজ হবো। এছাড়া আমাদের অভ্যন্তরীণ যেসব জিনিসগুলো আছে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্যাম্পাসের বিভিন্ন সচেতনমূলক বার্তা ছড়িয়ে দেওয়া, এইসব জিনিস নিয়ে কাজ করবে রোভার স্কাউট।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments