স্টাফ রিপোটার: আজ ২৪ ডিসেম্বর ২০২৩ রোববার সন্ধ্যায় শুরুতেই যন্ত্রসংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ। এরপর সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল আরাধনা। নৃত্য পরিচালনায় ছিলেন প্রিয়াংকা সাহা । পরিবেশিত হয় ‘দুর্গম গিরি কান্তার মরু’ নৃত্য। এরপর পরিবেশিত হয় আবৃত্তি, পাঠ করেন জনপ্রিয় আবৃত্তিকার মীর বরকত। এরপর মরমী সাধক লালন সাঁইয়ের গান পরিবেশন করেন রিতা মন্ডল “আমার এই ঘরখানায় কে বিরাজ করে”। আবারো সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন আতিকুর রহমান উজ্বল, পরিবেশিত হয় ‘জয় বাংলা জয় বাংলা’ । এরপর রবীন্দ্র সঙ্গীত ‘বরিষ ধরা মাঝে’ পরিবেশন করেন শাহনাজ নাসরীন ইলা এবং একক সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক। আবার সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল কাঁদামাটি। নৃত্য পরিচালনায় করেন আমিনুল আশরাফ ‘আত্মত্যাগের পরিচয়’ । একক সংগীত পরিবেশন করেন সুমাইয়া জাহান শিমু।
ধারাবাহিক এ আয়োজনে পরবর্তী পরিবেশনা সমবেত নৃত্য, পরিবেশন করে অ্যালিফিয়া ডান্স এ্যাটেলিয়ার। নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্য পরিচালক মোফাফসল আলিক ‘তুমি বাংলার ধ্রুবতারা । এরপর আবৃত্তি পাঠ করেন বেলায়েত হোসেন। আবারো সমবেত নৃত্য পরিবেশন করে আরাধনা নৃত্যদল। নৃত্য পরিচালনায় ছিলেন প্রিয়াংকা সাহা পরিবেশিত হয় ‘মুক্তির মন্দির সোপান তলে’। এরপর একক সংগীত পরিবেশন করেন হৈমন্তি রক্ষিত। আবারো সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন নৃত্যদল। নৃত্য পরিচালনা করে আতিকুর রহামন উজ্বল ‘নোঙ্গর ছাড়িয়া দে’। এরপর একক সংগীত পরিবেশন করেন কাজল দেওয়ান। আবার সমবেত নৃত্য পরিবেশন করে অ্যালিফিয়া ডান্স এ্যাটেলিয়ার, নজরুল সঙ্গীত ‘মোরা ঝঞ্জার মতো।
জমজমাট এ উৎসবে পরবর্তী পরিবেশনা ‘গণজাগরণের সংগীত’ পরিবেশন করে ঝষিজ শিল্পীগোষ্ঠী। সবশেষে সমবেত নৃত্য পরিবেশনা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্য দল ‘চলো বাংলাদেশ’।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন-নৃরুল হাসনাত জিলানী।
স্টাফ রিপাের্টার: একাধিক নাটকে একসঙ্গে কাজের পর এবার টিভিসিতে প্রথমবারের মতো জুটি হলেন অভিনেতা-নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী ও চিত্রনায়িকা আঁখি চৌধুরী।সম্প্রতি রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনট ...
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
সব মন্তব্য
No Comments